News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত দিল্লি হাইকোর্টের ৩ জন বিচারপতি, প্রত্যেকেই আইসোলেশনে
Image

করোনা-আক্রান্ত দিল্লি হাইকোর্টের ৩ জন বিচারপতি, প্রত্যেকেই আইসোলেশনে

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন দিল্লি হাইকোর্টের ৩ জন বিচারপতি। কোভিড পজিটিভ হওয়ার পর নিজ নিজ বাড়িতেই স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছেন ওই ৩ জন বিচারপতি। মৃদু উপসর্গ ছিল ওই ৩ জন বিচারপতির, রবিবারই তাঁদের রিপোর্ট এসেছিল। এছাড়াও আরও একজন বিচারপতি জ্বরে ভুগছেন, তাঁর রিপোর্ট এখনও আসেনি।


এদিকে, করোনার বাড়বাড়ন্তের কারণে দিল্লি হাইকোর্ট চত্বরে অবস্থিত নিজেদের অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। গত ১৫ মার্চ থেকেই দিল্লি হাইকোর্টে সশরীরে শুনানি শুরু হয়েছিল, কিন্তু বর্তমান করোনা-পরিস্থিতির কারণে ঠিক হয়েছে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ভার্চুয়ালি হবে শুনানি। দিল্লি হাইকোর্টের ৩ জন বিচারপতি করোনা-আক্রান্ত হওয়ার পর আতঙ্ক আরও বেড়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top