News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের নিচে ঝাপ দিয়ে আত্মঘাতী মহিলা
Image

রেলের নিচে ঝাপ দিয়ে আত্মঘাতী মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইচা বাজার এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে৷ শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ হয়েছে বাজারে রাজধানীতে তেজস দ্রুতগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক বৃদ্ধা৷ রাজধানী তেজস ট্রেনটি আগরতলা স্টেশনের দিকে যাচ্ছিল৷ ঘটনার পর পরই স্থানীয় লোকজনরা ঘটনাস্থলের পাশে ভিড় জমান৷


খবর দেওয়া হয় পুলিশ এবং জিআরপিএফকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷ রেলের নিচে কাটা পড়ে মহিলার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে৷ জানা গেছে রেল ইঞ্জিন এর নিচে দৌড়ে এসে ঝাঁপ দেন৷ রেলে কাটা পড়ে মৃত মহিলার পরিচয় এখনো জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিক অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যার উদ্দেশ্যে মহিলা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top