News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক বিরোধী অভিযান জোরদার হল রাজ্যে
Image

মাস্ক বিরোধী অভিযান জোরদার হল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ করোনার সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে আতংকিত সাধারণ মানুষ জন৷ জনগনকে সচেতন করতে ময়দানে নামল প্রশাসন৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি দিনের পর দিন সংকটজনক আকার ধারণ করতে শুরু করেছে৷ গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা প্রতি দিন বেড়ে চলেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও করোণায় আক্রান্ত হয়েছেন৷


রাজ্য সরকারের তরফ থেকে কটুর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রতিটি অফিস-আদালত, সুকল-কলেজ, বাজারহাট, দোকানপাট এবং রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ অথচ একাংশের মানুষের মধ্যে এসব বিষয় নিয়ে উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে৷ বাজার হাটে রাস্তাঘাটে মাক্স পরিধান না করে চলাফেরা করতে শুরু করেছে একাংশের মানুষজন৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷


প্রশাসনিক নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ এবং ট্রাফিক পুলিশ রাজধানী আগরতলা শহর ও ও আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় এবং জিবি বাজার এলাকায় সচেতনতামূলক অভিযান চালানো হয়৷ বাইক এবং যানবাহনের চালকরা যাতে মাক্স পরিধান করে যাতায়াত করে সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে৷ যাত্রীদের প্রত্যেকে যাতে মাক্স পরিধান করে সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ যারা মাক্স পড়ে নি তাদের প্রত্যেককে প্রথম পর্যায়ে দুশ টাকা করে আর্থিক জরিমানা করা হয়৷ একই অপরাধের জন্য দ্বিতীয়বার ৪০০টাকা করে জরিমানা করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়৷পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top