News Flash

  • Home
  • Uncategorized
  • খাসিয়ামঙ্গলে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

খাসিয়ামঙ্গলে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার খাসিয়ামঙ্গলে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷জঙ্গল থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গলস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কার্যালয়ের সন্নিকটে৷
মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ৷ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কার্যালয়ের সন্নিকটে এক ব্যাক্তির পচা গলা মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন৷

মৃতদেহটি আনুমানিক প্রায় ৬০ বছর বয়সী কোন ব্যক্তির হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷মৃতদেহ প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান কোন ভবঘুরের পচা গলা মৃতদেহ এটি৷ দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে এই ব্যক্তির৷ মৃতদেহটি পচা গলা হওয়ায় উর্দতন কর্তৃপক্ষের আদেশ মূলে ঘটনাস্থলেই ময়নাতদন্ত করা হয় বলে জানিয়েছে তেলিয়ামুড়া থানার এস.আই শ্যামল দেবনাথ৷পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলাগ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top