News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপ বৃদ্ধি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পঠন-পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজ্যে
Image

করোনার প্রকোপ বৃদ্ধি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পঠন-পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজ্যে

আগরতলা, ৮ এপ্রিল (হি. স.)৷৷ করোনার প্রকোপ বৃদ্ধির প্রবণতা দেখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পঠন-পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার শিক্ষা দফতর৷ এছাড়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পঠন-পাঠন রোজ হওয়ার বদলে একদিন অন্তর হবে৷ আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা জানিয়েছেন৷
প্রসঙ্গত, করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে৷


এই পরিস্থিতিতে সুকল-কলেজগুলি কতদিন খোলা রাখা সম্ভব হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ এমনিতেই, সরকারি সুকলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা নেওয়া এখনও সম্ভব হয়নি৷ এমতাবস্থায়, মে মাসের অন্তিম সপ্তাহ নাগাদ ওই বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে দফতরের৷ কিন্ত, এরই মধ্যে করোনা আবারও ভয়ংকর হয়ে উঠছে৷


আজ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পঠন-পাঠন বন্ধ থাকবে এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পঠন-পাঠন একদিন অন্তর হলেও অন্যান্য শ্রেণী, কলেজ এবং হোস্টেল যথারীতি খোলা থাকবে৷
আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিও উপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী বলেন, আজকের বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতির পর্যালোচনা করে দপ্তরের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গৃহিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাস সপ্তাহে তিনদিন অর্থাৎ একদিন পর একদিন চালু থাকবে৷ পঞ্চম শ্রেণী থেকে যথারীতি ক্লাস চালু থাকবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷


তিনি বলেন, বিদ্যালয়সমূহের হোস্টেল খোলা থাকবে৷ তবে সুকলে জমায়েত, খেলাধূলা এবং সাংসৃকতিক অনুষ্ঠান সম্পর্ণভাবে বন্ধ থাকবে৷ বার্ষিক পরীক্ষা, প্রি-বোর্ড পরীক্ষাসহ বোর্ডের পরীক্ষার সূচি এখনও পর্যন্ত অপরিবর্তিত থাকছে৷ ডিগ্রী কলেজ, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকছে৷ তবে কোভিড-১৯ প্রটোকল মেনে বিদ্যালয়সমূহ চালু থাকবে৷ শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষতি হবে জেনেও দপ্তরকে বাধ্য হয়েই স্বাস্থ্য সুুরক্ষায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে৷ সরকার পরিস্থিতির উপর নজর রাখছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top