News Flash

  • Home
  • Uncategorized
  • উপ-মুখ্যমন্ত্রীও করোনা আক্রান্ত
Image

উপ-মুখ্যমন্ত্রীও করোনা আক্রান্ত

আগরতলা, ৮ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-ও করোনা আক্রান্ত হলেন৷ আজ তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বর্তমানে হোম আইসলেসনে রয়েছেন৷ মুখ্যমন্ত্রীর পর উপমুখ্যমন্ত্রীর করোনা আক্রান্তের ঘটনা ভীষণ চিন্তায় ফেলেছে৷ কারণ, এডিসি নির্বাচন সমাপ্ত হতেই একের পর এক হাই প্রোফাইলদের করোনা আক্রান্তের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


প্রসঙ্গত, গতকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা আক্রান্ত হয়েছেন৷ গত মঙ্গলবার বিজেপির ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপমুখ্যমন্ত্রীও ছিলেন৷ এছাড়া বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা, বিধায়ক রামপ্রসাদ পাল সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন৷
গতকাল মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় সংস্পর্শে থাকার কারণে আজ উপমুখ্যমন্ত্রী করোনার নমুনা পরীক্ষা করেছেন৷ তাতে, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে বাড়িতে আইসোলেশনএ রেখেছি৷ সকলে সাবধানে এবং সুরক্ষিত থাকবেন৷
অবশ্য, শারীরিক দিক দিয়ে উপমুখ্যমন্ত্রীর কোন সমস্যা হচ্ছে না৷ করোনা আক্রান্ত হলেও তাঁর দেহে কোন উপসর্গ দেখা যাচ্ছে না৷ তবে, এখন তিনি চিকিতকদের নজরদারি-তে থাকবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top