News Flash

  • Home
  • Uncategorized
  • যতক্ষণ সিআরপি বিজেপির হয়ে কাজ করবে, ততক্ষণ বলব : মন্তব্যে অনড় মমতা
Image

যতক্ষণ সিআরপি বিজেপির হয়ে কাজ করবে, ততক্ষণ বলব : মন্তব্যে অনড় মমতা

কলকাতা, ৯ এপ্রিল (হি. স.)  : বাহিনী নিয়ে নিজের অবস্থান থেকে একবিন্দুও সরলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জামালপুরের সভা থেকে ফের জওয়ানদের কটাক্ষ করলেন তিনি। বলেন, ’যতক্ষণ সিআরপি বিজেপির হয়ে কাজ করবে, ততক্ষণ বলব’। এই সঙ্গে নিশানা করলেন কমিশনকেও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিআরপিএফ ঘেরাও’ মন্তব্যের জল গড়িয়েছে অনেকদূর। ইতিমধ্যেই বাহিনী নিয়ে মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে মমতাকে দ্বিতীয় নোটিস পাঠিয়েছে কমিশন। দ্রুতই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁর নমনীয় হওয়ার কোনও লক্ষণ নেই।

এদিনের সভা থেকে বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন, “তোমরা যদি জেনেই থাকো জিতবে, তাহলে রোজ কেন তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে।” এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “বিজেপি একটা ভোটও পাবে না। বিপুল ভোট পেয়ে ফের সরকার গড়বে তৃণমূল।”

শুক্রবার বর্ধমানের জামালপুরে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি, কমিশন ও সিআরপি-কে তুলোধোনা করেন তিনি। নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “সিআরপি-রা বিজেপির হয়ে কাজ করছে। ওরা যতক্ষণ এসব করবে ততক্ষণ আমি ওদের বিরুদ্ধে বলবোই। আমি সিআরপিএফদের সম্মান করি, কিন্তু যারা বিজেপির হয়ে কাজ করে, এর প্রতিবাদ করবই।”

এরপরই কমিশনকে তোপ দেগে বলেন, “প্রধানমন্ত্রী অনেক কিছু বলেন। অমিত শাহ অনেক আপত্তিকর কথা বললেও নির্বাচনী বিধি ভঙ্গ হয় না। কিন্তু মমতা কিছু বললেই বিধিভঙ্গ। আগেও অনেকবার শোকজ করা হয়েছে। লাভ নেই।” বিজেপি আপনাদের কে? কমিশনকে প্রশ্ন মমতার। তাঁর অভিযোগ, “তৃণমূলের প্রতি অবিচার করা হচ্ছে।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top