নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকার দ্বিতীয় দফার ডোজ নিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ কোভাক্সিন টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন ‘লৌহপুরুষ’ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। গত ৯ মার্চ কোভ্যাক্সিনের প্রথম দফার ডোজ নিয়েছিলেন আডবাণী, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন তিনি।
আডবাণী ছাড়াও এদিন করোনা-ভ্যাকসিনের দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ কোভিড টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী। টিকার দ্বিতীয় দফার ডোজ নেওয়ার পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “ভাইরাসকে পরাস্ত করার জন্য, টিকাকরণ আমাদের কাছে থাকা একটি উপায়।” এদিন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে করোনা-টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এদিনই করোনা-টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
আডবাণী থেকে উদ্ধব, করোনা-টিকার দ্বিতীয় ডোজ নিলেন অনেকেই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















