নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের দ্বিতীয় দফার ডোজ নিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বৃহস্পতিবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে করোনা-টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন তোমর। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর কৃষিমন্ত্রী জানিয়েছেন, “রোগ থেকে ভয় পান, ভ্যাকসিন নিয়ে নয়।” এর আগে গত ৬ মার্চ করোনা-টিকার প্রথম ডোজ নিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
এদিন কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর নিজের টুইটার হ্যান্ডেলে দু’টি ছবি আপলোড করে কৃষিমন্ত্রী জানিয়েছেন, “বৃহস্পতিবার রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলাম। রোগ থেকে ভয় পান, ভ্যাকসিন নিয়ে নয়। যদি আপনি টিকা নেওয়ার যোগ্য হন তা হলে টিকা নিয়ে নিন’।

রোগ থেকে ভয় পান, ভ্যাকসিন নিয়ে নয় : নরেন্দ্র সিং তোমর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















