News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বাড়বাড়ন্ত, ভারত থেকে যাত্রীদের নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা
Image

করোনার বাড়বাড়ন্ত, ভারত থেকে যাত্রীদের নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা

ওয়েলিংটন, ৮ এপ্রিল (হি.স.): ভারতে করোনাভাইরাসের প্রকোপ হু হু করে বেড়েই চলেছে। ভারতে করোনা-পরিস্থিতির কথা মাথায় রেখে নিউজিল্যান্ডে ভারতীয় নাগরিক-সহ সমস্ত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এছাড়াও নিউজিল্যান্ডের যে সমস্ত নাগরিক এই মুহূর্তে ভারতে রয়েছেন, তাঁরাও নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ১১ এপ্রিল থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
ভারতে এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ বইছে। দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, মৃত্যুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক-সহ সমস্ত যাত্রীদের নিউজিল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ভারত থেকে সমস্ত ধরনের যাত্রী, এমনকি নিউজিল্যান্ডের নাগরিক যাঁরা এখন ভারতে রয়েছেন, তাঁরাও ১১ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের মধ্যে নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন না।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top