News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়ারান্টাইন পর্ব শেষ হওয়ার আনন্দে জ্যাকসনের গান নাচলেন ক্রিস গেইল
Image

কোয়ারান্টাইন পর্ব শেষ হওয়ার আনন্দে জ্যাকসনের গান নাচলেন ক্রিস গেইল

08/04/2021
নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.):  কোয়ারান্টাইন পর্ব শেষ হওয়ার আনন্দে মাইকেল জ্যাকসনের গান নাচলেন আইপিএল খেলতে আসা পঞ্জাব কিংসের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইন পর্ব কাটিয়ে হোটেল রুমের বাইরে বেড়িয়ে গেইল কোয়ারান্টাইন শেষ করার আনন্দ প্রকাশ করেন মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘মুনওয়াক’ স্টেপে পা মিলিয়ে। পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির তরফে বুধবার একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে গেইলকে জ্যাকসনের গানে নাচতে দেখা যায়।
গত আইপিএলে প্রথম দিকে গেইলকে মাঠে নামায়নি পঞ্জাব। তবে শেষ আটটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ৪১.১৪ গড়ে সংগ্রহ করেন ২৮৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৭.১৪। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেই ম্যাচে পঞ্জাবকে হারের মুখ দেখতে হয়। এবছর পঞ্জাব কিংস আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। খেল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top