News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত দু’জন দমকল কর্মী
Image

দিল্লিতে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত দু’জন দমকল কর্মী

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): ফের অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির দিলশাদ গার্ডেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত এমটিএনএল অফিসের কাছে একটি ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার সকালে ফ্যাক্টরিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই, প্রথমে আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। পরে আরও ১০টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। ততক্ষনে আগুন আরও ছড়িয়ে পড়ে, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দু’জন দমকল কর্মী।
দিল্লি দমকলের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দিলশাদ গার্ডেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত এমটিএনএল অফিসের কাছে একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। চার-তলা বিল্ডিংয়ের তিন-তলায় অবস্থিত ফ্যাক্টরিতে আগুন লাগে। দমকলের ২৫টি ইঞ্জিনের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি দমকলের ডেপুটি চিফ সঞ্জয় তোমর জানিয়েছেন, “১০০-রও বেশি দমকল কর্মী আগুন নিভিয়েছেন। প্রাণহানির কোনও খবর নেই, তবে আমাদের দু’জন কর্মী আহত হয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top