News Flash

  • Home
  • Uncategorized
  • দলের ঊর্ধ্বে দেশ, এটাই বিজেপির মূলমন্ত্র : নরেন্দ্র মোদী
Image

দলের ঊর্ধ্বে দেশ, এটাই বিজেপির মূলমন্ত্র : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): কোনও ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, এটাই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মূলমন্ত্র। বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কার্যকর্তাদের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানিয়েছেন, “বিজেপি সর্বদা মনে করে ব্যক্তির ঊর্ধ্বে দল এবং দলের ঊর্ধ্বে দেশ। শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে এই চিন্তাধারা চলে আসছে।” ৪১ তম প্রতিষ্ঠা দিবসে বিজেপির সমস্ত কার্যকর্তাদের অভিনন্দন জানিয়ে মোদী বলেছেন, “বিজেপি মানেই পরিবার-তান্ত্ৰিক রাজনীতিকে পরাস্ত করা, বিজেপি মানেই স্বচ্ছতা ও সুপ্রশাসন, বিজেপি মানেই সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “নির্বাচনে জয়লাভের মেশিন নয় বিজেপি, দেশ ও দেশবাসীর হৃদয় জয় করার একটি অভিযান হল বিজেপি। আমরা কখনওই গর্ব করি না যে আমাদের দল জিতেছে, দেশের জনগণ আমাদের জিতিয়েছেন, এজন্য আমরা গর্ববোধ করি। মোদী বলেছেন, “প্রতিটি ভারতবাসী এবং দেশের প্রতিটি প্রান্ত আমাদের কাছে পবিত্র। তাঁদের সেবা করা আমাদের কাছ রাষ্ট্রীয় সেবা। ক্ষমতায় থাকা আমাদের কাছে পবিত্র রাষ্ট্র সেবার মাধ্যম। বিজেপি কার্যকর্তা হওয়া আমাদের জীবনের মন্ত্র।”
বিজেপি কার্যকর্তাদের উদ্দেশে মোদী বলেছেন, “সত্তা-সফলতার সঙ্গে আমাদের আরও নম্র হতে হবে, আরও সরল হতে হবে। আমাদের কাছে সফলতার অর্থ হল-নতুন সঙ্কল্পের সূচনা। আমরা কীভাবে দেশের জন্য কিছু করতে পারি, সেই লক্ষ্যে নিরন্তর চিন্তা করতে হবে।” আক্ষেপ প্রকাশ করে মোদী বলেছেন, “বর্তমানে নেতিবাচক চিন্তাভাবনা তৈরি করা হচ্ছে-কখনও সিএএ নিয়ে, কখনও কৃষি আইন নিয়ে, কখনও শ্রম আইন নিয়ে, বিজেপির প্রতিটি কর্যকর্তাকে বুঝতে হবে, নেপথ্যে পরিকল্পনামাফিক রাজনীতি রয়েছে। অনেক বড় ষড়যন্ত্র রয়েছে।” কেরলে ও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে মোদী বলেছেন, “কেরল ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়, তাঁদের উপর হামলা চালানো হয়, তাঁদের পরিবারও হামলার শিকার হয়। কিন্তু, নিজেদের বিচারধারা নিয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top