News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে মারাত্মক করোনা, রাজ্যে ফিরছেন নাগরিকরা, আইসিপিতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা
Image

বাংলাদেশে মারাত্মক করোনা, রাজ্যে ফিরছেন নাগরিকরা, আইসিপিতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা

আগরতলা, ৩ এপ্রিল (হি. স.)৷৷ সারা বিশ্বের সাথে বাংলাদেশে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা৷ তাই, সে-দেশে ত্রিপুরার মেডিকেল পড়ুয়া এবং অন্য নাগরিক-রা বাড়িতে ফিরে আসছেন৷ আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ৬০ জন ত্রিপুরায় ফিরেছেন৷ এদিকে, করোনা পরিস্থিতি-তে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল থেকে আইসিপি-তে অতিরিক্ত মেডিকেল টিম থাকবে৷ তারা, বাংলাদেশ ফেরত ভারতীয় নাগরিক-দের পরীক্ষা করবেন৷


প্রসঙ্গত, বাংলাদেশ-এ আগামী সোমবার থেকে ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা-র প্রস্তুতি চলছে৷ কারণ, করোনা-র প্রকোপে সারা দেশে ত্রাহি রব উঠেছে৷ গত বছর-ও এমনি করেই করোনা-র ভয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরার নাগরিক-রা বাড়ি ফিরে এসেছিলেন৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুণরায় বাংলাদেশে ফিরে গিয়েছিলেন৷ তারা অনেকেই পড়াশুনা এবং ব্যবসায়িক কাজে সেখানে থাকেন৷


এ-বিষয়ে আজ আগরতলা ল্যান্ড পোর্ট অথরিটি-র ম্যানেজার দেবাশীষ নন্দী জানিয়েছেন, বাংলাদেশে করোনা-র প্রকোপ ভয়াবহ রূপ নেওয়ায় আইসিপি-তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আজ পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক টেলিফোন-এ জানিয়েছেন, আগামীকাল থেকে আইসিপি-তে অতিরিক্ত মেডিকেল টিম মোতায়েন থাকবে৷ দেবাশীষ বাবু জানিয়েছেন, এমনিতে সাধারনত আইসিপি-তে মেডিকেল টিম রয়েছে৷ কিন্ত আগামীকাল থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই অতিরিক্ত টিম পাঠাবে স্বাস্থ্য দফতর৷

তিনি বলেন, বাংলাদেশ-এ লকডাউন শুরু হলে আমদানি-রফতানি বানিজ্যে কিছুটা প্রভাব পড়বে৷ তবে, এখনই বাংলাদেশ থেকে যাত্রী-দের ত্রিপুরায় প্রবেশে কোন নিষেধাজ্ঞা জারি করেনি ভারত সরকার৷ তাই, প্রত্যেক-কে সঠিকভাবে করোনা-র নমুনা পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ এদিন তিনি জানান, আজ মেডিকেল পড়ুয়া এবং অন্য সাধারণ যাত্রী মিলিয়ে মোট ৬০ জন বাংলাদেশ থেকে ত্রিপুরায় ফিরেছেন৷ ধারণা করা হচ্ছে, এমন আরো অনেকে বাংলাদেশ থেকে ফিরবেন৷ তাই, ওই অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার খুবই প্রয়োজনীয়তা ছিল, বলেন তিনি৷


প্রসঙ্গত, গত বছর-ও করোনা-র প্রকোপ ভয়াবহ রূপ নেওয়ায় বিদেশ মন্ত্রক বাংলাদেশ থেকে ত্রিপুরার নাগরিক-দের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল৷ কয়েক দফায় বাংলাদেশ থেকে মেডিকেল পড়ুয়া সহ অন্য সাধারণ যাত্রী-রা ত্রিপুরায় ফিরেছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top