News Flash

  • Home
  • Uncategorized
  • সাঁচীরামবাড়িতে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত
Image

সাঁচীরামবাড়িতে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ এপ্রিল৷৷ আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল গুলিকে টেক্কা দিয়ে কংগ্রেস দল ঝাঁপিয়ে পড়েছে৷ ২২-নং কাঠালিয়া মির্জা-রাজাপুর কেন্দ্রের প্রার্থী প্রনব রিয়াং , ২৬-নং বীরচন্দ্র নগর-কলসী কেন্দ্রের প্রার্থী মৃনাল কান্তি ত্রিপুরা , ২৭-নং ভুড়াতলী-পূর্ব মুহুরীপুর কেন্দ্রের প্রার্থী সুবধন ত্রিপুরা ও ২৮-নং শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রের প্রার্থী দেবজানি চাকমা , কংগ্রেস দলের এই চারটি প্রার্থীর সমর্থনে আজ দুপুরবেলা সাঁচীরাম বাড়ি ধনঞ্জয় স্মৃতি ইকো পার্কের সামনে পার্ক বাজারে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি নির্বাচনী সভার আয়োজন করা হলো৷

এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের জি,এস, এবং পাঞ্জাবের প্রাক্তন লোকসভার সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের প্রভারী কুলদীপ সিংহ নাগরাজ , সর্বভারতীয় মহিলার সাধারণ সম্পাদক কিম হাওকিৎ , এইছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস , ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস , প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীনাথ , প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া , প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ আরো বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্বরা৷ এই সভাতে কংগ্রেসের প্রভারী কুলদীপ সিংহ নাগরাজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইএনপিটি দলের প্রধান নেতা এনসি দেববর্মা ও তিপ্রামথা দলের নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে হুঁশিয়ারি করে দিয়ে যান৷ তিনি আরো হুঁশিয়ারি দিয়ে যান ২০২৩ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর বর্তমানে যে সমস্ত বিজেপি দলের নেতারা কংগ্রেস দলের নেতাকর্মীকে রাজনৈতিক হিংসাত্মক করে আক্রমণ করেছেন তাদেরকে কংগ্রেস সরকার গঠন হওয়ার পরেই পায়ে গন্ডা হিসাব করে জেলে পাঠাবে৷ কংগ্রেস কতৃক আয়োজিত আয়োজিত আজকের সভায় উপস্থিত লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো লক্ষ্যনীয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top