News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের জ্বালায় আত্মহত্যার পথ নিলেন ব্যবসায়ী
Image

ঋণের জ্বালায় আত্মহত্যার পথ নিলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ ঋণে জর্জরিত হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল এক ব্যবসায়ী৷ ঘটনা কুমারঘাট এর সোনাইমুড়ী এলাকায়৷কুমারঘাট থানাধীন সোনাইমুড়ি এলাকায় এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়৷ আত্মঘাতি ব্যাক্তির নাম সনত দেবনাথ৷

পেশায় ছিল একজন কাপড় ব্যবসায়ী৷মৃতের পরিবার সুত্রে জানা গেছে বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিল ঐ ব্যাক্তি৷পরের দিন অর্থাৎ বৃহষ্পতিবার বাড়ির পাশের একটি গাছে তারা সনত দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷পরে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ নিয়ে যায় ফটিকরায় হাসপাতালের মর্গে৷মৃতের এক ছেলে মেয়ে এবং স্ত্রী রয়েছে৷ বাড়ির লোকজন এবং এলাকাবাসীর ধারনা ব্যবসায় আর্থিক মন্দা এবং ঋণের চাপে জর্জরিত হয়েই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ঐ ব্যক্তি৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top