News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীর প্রতাপগড়ের যুবক পিন্টু মিয়ার গাড়ি জালিয়াতি
Image

রাজধানীর প্রতাপগড়ের যুবক পিন্টু মিয়ার গাড়ি জালিয়াতি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ এপ্রিল৷৷ জালিয়াতি করে গাড়ি বিক্রির অভিযোগ উঠল রাজধানীর প্রতাপগড়ের জনৈক যুবক পিন্টু মিয়ার বিরুদ্ধে৷ গত ৫ মাস আগে বিশালগড় যুবক জাকির মিয়া পিন্টু মিয়ার কাছ থেকে দুইজন সাক্ষী কে সামনে রেখে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটি সিলভার কালার মারুতি ভ্যান ক্রয় করেছিল সাক্ষীদের মধ্যে কাশেম মিয়া এবং সেন্টু মিয়া সাক্ষী হিসেবে ছিল৷


গাড়ির নম্বর টিআর ০১ই ৩৫৮৮ বিক্রির কয়েকদিনের মধ্যে গাড়ির মালিকানা পরিবর্তন করার কথা দিয়েছিল বিক্রেতা পিন্টু মিয়া কিন্তু গত পাঁচ মাস ধরে আজ নয় কাল করতে করতে রীতিমত হয়রানি করছে পিন্টু এমনই অভিযোগ ক্রেতা জাকির মিয়ার৷ জাকির মিয়া জানায় দিনের পর দিন এভাবে তারিখ বদলানোর ঘটনায় বিষয়টি নিয়ে সন্দেহ জাগে৷ পরে খবর নিয়ে জানতে পারে গাড়িটি তার নামে নয় রাজধানীর নাগেরজলা এলাকার দীপঙ্কর দেবনাথ এর নামে রেজিস্ট্রিকৃত তখনই মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা হয় ক্রেতা জাকির মিয়ার, তিনি জানান এখন কোনোভাবেই গাড়ী বিক্রেতা পিন্টু মিয়ার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না৷ এমনকি মোবাইল সুইচ অফ বাড়ি গিয়েও দেখা পাওয়া যায় না৷

প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে গাড়িটি এখন ঘরবন্দি রাস্তায় বের করতে পারছে না, তাছাড়া গত পরশু রাতে অজানা একটি নম্বরে ফোন করে হুমকি দেয় যে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলে গাড়িটি নিয়ে যাবে এমনই অভিযোগ জাকির মিয়ার৷ জানা গেছে অভিযুক্ত পিন্টু মিয়া দীর্ঘদিন ধরে গাড়ি ও বাইক পাচার চক্রে জড়িত জাকির মিয়া বিষয়টি নিয়ে পরিবহনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top