News Flash

  • Home
  • Uncategorized
  • টিনের ছাউনি দেওয়া কাঁচা বাড়ির মালিকরাও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন
Image

টিনের ছাউনি দেওয়া কাঁচা বাড়ির মালিকরাও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন

আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : টিনের ছাউনি দেওয়া কাঁচা বাড়ি এখন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত হতে চলেছে৷ শুধু মাত্র ত্রিপুরার আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার ওই অনুমোদন দিয়েছে৷ তাতে প্রথম পর্যায়ে ৭০ হাজার পরিবার উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


শুক্রবার তিনি সাংবাদিক-দের মুখোমুখি হয়ে বলেন, টিনের ছাউনি দেওয়া যাদের বাড়ি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের ঘর দেওয়ার কোন নিয়ম ছিল না৷ কিন্ত, ত্রিপুরা সরকার এ-ধরনের বাড়ি যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে৷ তাতে সম্মতিও মিলেছে৷ তাঁর দাবি, ইতিমধ্যে ত্রিপুরায় এমন বাড়ি রয়েছে তার জরিপ শুরু হয়ে গেছে৷ প্রথম পর্যায়ে ৭০ হাজার পরিবার উপকৃত হবেন৷ সাথে তিনি যোগ করেন, আরো ১ লক্ষ ৮০ হাজার ঘরের জরিপ চলছে৷
তিনি বলেন, গরিব অংশের মানুষ তাতে পাকা বাড়ি পাবেন৷ ঝড় বৃষ্টি-তে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন৷ এদিন তিনি দাবি করেন, সারা দেশে শুধুমাত্র ত্রিপুরা ওই সুবিধা পাচ্ছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top