News Flash

  • Home
  • Uncategorized
  • নানা অনুষ্ঠানে রাজ্যেও পালিত পবিত্র দিন গুড ফ্রাইডে
Image

নানা অনুষ্ঠানে রাজ্যেও পালিত পবিত্র দিন গুড ফ্রাইডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম পবিত্র দিন৷ ধর্মীয় বিশ্বাস মতে এদিন প্রভু যীশু ক্রুষবিদ্ধ হয়ে প্রাণ দিয়েছিলেন৷ রাজ্যেও গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন৷সকালে এ উপলক্ষে আগরতলা শহরের কৃষ্ণনগর সিটি ব্যাপ্ঢিস্ট চার্জে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷সকালে প্রার্থনা সভার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়৷ধর্মীয় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী আবাল-বৃদ্ধ -বনিতারা৷


গুড ফ্রাইডে তাৎপর্য বিশ্লেষণ করে বিস্তারিত আলোচনা করেন উদ্যোক্তারা৷ গুড ফ্রাইডে মূলত খ্রিষ্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন৷ খৃষ্টীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিষ্টের ক্রুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়৷ পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের আগের শুক্রবারে প্যাস্কাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়৷ যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণীগুলি থেকে জানা যায় যে তাঁকে সম্ভবত শুক্রবারে ক্রুসবিদ্ধ করা হয়েছিল৷ দুটি ভিন্ন গোষ্ঠীর মতে গুড ফ্রাইডের বছরটি হল ৩৩ খ্রিস্টাব্দ৷ আইজ্যাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে গুড ফ্রাইডের যে প্রকৃত সালটি নিরুপণ করেছেন, সেটি হল ৩৪ খ্রিস্টাব্দ৷ ক্রুসিফিকেশন ডার্কনেস অ্যান্ড একলিপস পদ্ধতি নামে একটি তৃতীয় পদ্ধতি হিসেব করে গুড ফ্রাইডের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল, ৩৩ খ্রিস্টাব্দ৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top