News Flash

  • Home
  • Uncategorized
  • বিজাপুরে নকশাল-যৌথ বাহিনী সংঘর্ষ, পাঁচ জওয়ান শহিদ, তিন নকশাল নিকেশ
Image

বিজাপুরে নকশাল-যৌথ বাহিনী সংঘর্ষ, পাঁচ জওয়ান শহিদ, তিন নকশাল নিকেশ

বিজাপুর, ৩ এপ্রিল (হি.স.) : ছত্রিশগড়ের নকশাল অধ্যুষিত বিজাপুর জেলার তররেম থানা এলাকায় শনিবার দুপুরে জেলা রিজার্ভ পুলিশ, সিআরপিএফ এবং এসটিএফ জওয়ানদের যৌথ উদ্যোগে বিশেষ তল্লাশি অভিযান চলাকালীন নকশালপন্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাঁচ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে।  মৃতদের মধ্যে চারজন সিআরপিএফের জওয়ান এবং একজন জেলা রিজার্ভ পুলিশের জওয়ান রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দু’পক্ষের এই সংঘর্ষে এক মহিলা নকশালপন্থী সহ তিন নকশালপন্থীকে গুলিতে নিকেশ করা হয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে যে এখনও দু’পক্ষের সংঘর্ষ চলছে।


এদিন  রাজ্য পুলিশের মহানির্দেশক  ডি এম অবস্থি বলেন, এলাকায় জেলা রিজার্ভ পুলিশ, সিআরপিএফ-র কোবরা বাহিনী এবং এসটিএফের জওয়ার রা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।  অভিযানে সুরক্ষা বাহিনী সঙ্গে নকশালদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top