News Flash

  • Home
  • Uncategorized
  • আশা কর্মীদের মিছিল আগরতলা শহরে
Image

আশা কর্মীদের মিছিল আগরতলা শহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ আশা কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরা আশাা ওয়ারকার ইউনিয়নের পক্ষ থেকে বুধবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷আশা কর্মীরা সামান্য মজুরিতে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন৷ প্রসূতি মায়েদের দেখাশোনা করা ,শিশুদের যত্ন নেওয়া সহ গ্রাম পাহাড়ে স্বাস্থ্য পরিষেবার খোঁজখবর নেওয়ার দায়িত্ব অনেকাংশেই আশা কর্মীদের উপর ন্যাস্ত করা হয়েছে৷ করুণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আশা কর্মীরা৷সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিমাসে তাদের জন্য অতিরিক্ত ১০০০ টাকা ভাতা প্রদান করা হবে৷ কিন্তু রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর প্রতিশ্রুতি রক্ষা করেনি৷

রেখা কর্মীরা বিগত এক বছর ধরে তাদের ন্যায্য টাকা-পয়সা পাচ্ছে না বলে অভিযোগ৷ এসব বিষয় নিয়ে তারা বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে৷ কিন্তু ইতিবাচক কোনো সাড়া মিলছে না৷ ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে আশা কর্মীদের৷ উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা আন্দোলনে শামিল হচ্ছে৷আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বুধবার আগরতলা শহরে ত্রিপুরা আসা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ বিক্ষোভ মিছিলে আসা ওয়ার্কার্স ইউনিয়নের নেত্রী নেহারা বেগম তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন৷ তিনি বলেন দীর্ঘ কয়েক মাস ধরে তারা ন্যায্য টাকা পাচ্ছেন না৷ তাদের আরো অভিযোগ প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে৷আশা কর্মীদের হয়রানি বন্ধ করার জন্য তাঁরা দাবি জানিয়েছেন অবিলম্বে আশা কর্মীদের হয়রানি বন্ধ এবং ন্যায্য বকেয়া টাকা মিটিয়ে না দিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top