News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার টিকা নিলেন পীযূষ গোয়েল, দেশকে কোভিড-মুক্ত করার আহ্বান
Image

করোনার টিকা নিলেন পীযূষ গোয়েল, দেশকে কোভিড-মুক্ত করার আহ্বান

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের প্রথম দফার ডোজ নিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টিকা নেওয়ার পরই দেশকে সুস্থ ও কোভিড-মুক্ত করার আহ্বান জানালেন গোয়েল। বৃহস্পতিবার দিল্লি এইমস-এ করোনাভাইরাসের প্রথম দফার ডোজ নিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টিকা নেওয়ার পর ভ্যাকসিন নেওয়ার একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে পীযূষ গোয়েল জানিয়েছেন, “কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিলাম। সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করছি, আপনি যোগ্য হলে টিকা নিন এবং অন্যদেরও টিকা নেওয়ার জন্য উৎসাহিত করুন। আসুন আমরা সবাই একসঙ্গে দেশকে সুরক্ষিত ও সুস্থ করে তুলি এবং ভারতকে কোভিড-১৯ মুক্ত করে তুলি!”
উল্লেখ্য, ৪৫ বছরের ঊর্ধ্বে সকলের জন্য বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ। টিকাকরণের মধ্যেই ভারতে দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২,৩৩০ জন, এবছরের মধ্যে সর্বাধিক। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ৪৫৯, মৃত্যুর সংখ্যাও সর্বাধিক। খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, পঞ্জাব, কেরল, তামিলনাড়ু, গুজরাট ও মধ্যপ্রদেশে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top