News Flash

  • Home
  • Uncategorized
  • ব্লাড ক্যান্সারে ভুগছেন কিরণ খের, অনুপম জানালেন চিকিৎসা চলছে
Image

ব্লাড ক্যান্সারে ভুগছেন কিরণ খের, অনুপম জানালেন চিকিৎসা চলছে

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): বলিউডের অতি পরিচিত মুখ কিরণ খের। পাশাপাশি চণ্ডীগড়ের বিজেপি সাংসদ এবং অভিনেতা অনুপম খের-এর স্ত্রী। কিরণ খের ব্লাড ক্যানসারের আক্রান্ত এবং আপাতত চিকিৎসা চলছে এই তারকা সাংসদের। বৃহস্পতিবার টুইট করে এমনটাই জানিয়েছেন কিরণের স্বামী অনুপম। অনুপম টুইট করে জানিয়েছেন, “মালটিপল মেয়েলোমা-এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিরণ, তাঁর চিকিৎসা চলছে।” অনুপম জানিয়েছেন, কিরণ একজন লড়াকু মহিলা, আমার বিশ্বাস কিরণ সুস্থ হয়ে উঠবে। ভালোবাসা ও সাপোর্টের জন্য সকলকে ধন্যবাদ। মালটিপল মেয়েলোমা হল এমন এক ধরণের ক্যানসার, যেখানে রক্তরস কোষ প্রভাবিত হয় এবং ম্যালিগ্যান্টিক প্লাজমা কোষের বৃদ্ধির ফলে হাড়ের দুর্বলতা বাড়তে থাকে।
২০১৪ সালে চণ্ডীগড় আসন থেকে সাংসদ নির্বাচিত হন কিরণ খের, পাঁচ বছর পরেও বিজেপির টিকিটে ফের ভোটে জেতেন এই তারকা। অভিনেত্রী হিসাবে জীবনে দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। সর্দারী বেগম (১৯৯৬) চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার এবং পরবর্তী সময়ে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পান। দেবদাস, রং দে বাসন্তী, কুরবান, দোস্তানার মতো একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top