News Flash

  • Home
  • Uncategorized
  • কমছে না স্বল্প সঞ্চয়ে সুদের হার, তুলে নেওয়া হবে নির্দেশ : সীতারামন
Image

কমছে না স্বল্প সঞ্চয়ে সুদের হার, তুলে নেওয়া হবে নির্দেশ : সীতারামন

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): কমছে না স্বল্প সঞ্চয়ে সুদের হার। বৃহস্পতিবার সকালেই টুইট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টুইটারে নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারত সরকারের স্বল্প সঞ্চয় স্কিমে সুদের হারে কোনও পরিবর্তন ঘটছে না। বরং ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের যে হার ছিল, তা-ই অব্যাহত থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, অনবধানতাজনিত যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হবে।
বুধবার রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক স্বল্প সঞ্চয় এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ সুদের হার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই ঘোষণার পরই সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবার সকাল হতেই টুইটারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার যা ছিল, তা-ই থাকবে। অর্থাৎ ২০২১-এর মার্চ পর্যন্ত সুদের হার যা ছিল, তা অপরিবর্তিত থাকছে। ভুল করে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হবে।’’
উল্লেখ্য, বুধবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাতে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-র সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)-য় সুদের হার ৭.৬ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৬.৯ শতাংশ। পোস্ট অফিসে মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট)-এর ক্ষেত্রেও সুদের হার ০.৪০ থেকে ১.১ শতাংশ কমানো হয়। পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়, যা গত ৪৬ বছরের মধ্যে সর্বনিম্নে এসে ঠেকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top