News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে
Image

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে

আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (২০২১-২২) কিছু পরিবর্তন আনা হয়েছে৷ নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে ৪৮০ নম্বরের৷ পরীক্ষা হবে একদিনে৷ একইদিনে প্রথম শিফটে হবে ফিজিক্স এবং কেমেস্ট্রি পরীক্ষা৷ এরপর এক ঘন্টার বিরতি৷ দ্বিতীয় শিফটে হবে বায়ালোজি পরীক্ষা৷ আধঘন্টা বিরতির পর অংক পরীক্ষা নেওয়া হবে৷ আজ শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা ধীরেন্দ্র দেববর্মা৷


তিনি জানান, ফিজিক্স এবং কেমেস্ট্রি পরীক্ষার সময় হলো ৪৫ মিনিট করে ৯০ মিনিট৷ বায়ালোজি এবং অংক পরীক্ষা হবে ৪৫ মিনিট করে৷ প্রতিটি বিষয়ে এম সি কিউ টাইপ ৩০টি করে প্রশ্ণ থাকবে৷ প্রতিটি প্রশ্ণের মান ৪ করে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা যাবে৷ তিনি আরো জানান, বর্তমানে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে সিলেবাস রয়েছে তার ভিত্তিতেই পরীক্ষা নেওয়া হবে৷ যুগ্ম অধিকর্তা জানান, প্রতিটি বিষয়ের সিলেবাস ১০টি মডিউল বা ইউনিটে ভাগ করা হবে৷ নতুন পদ্ধতিতে ফল প্রকাশের সময় রেঙ্কিং-এর পরিবর্তে পার্সেন্টাইল স্কোর দেওয়া হবে৷


ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কেন নতুন পদ্ধতি আনা হলো তার ব্যাখ্যা দিতে গিয়ে যুগ্ম অধিকর্তা জানান, আগে দুই দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হতো৷ যারা বাইরে থেকে এসে পরীক্ষা দিতো তাদের অনেকেরই দুদিন থাকা খাওয়ার সমস্যা হতো৷ এবার একদিনেই তিন ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে৷ তাছাড়া দেশের বিভিন্ন রাজ্যে যে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয় তার সাথে মিল রেখেই এবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি জানান, গত বছর রাজ্যের ১০টি সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল৷ এবছর কোভিড পরিস্থিতিতে প্রয়োজন হলে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হতে পারে৷ আশা করা হচ্ছে এবছর জুন মাসের শেষ দিকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে৷ যারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করবে তাদের বিস্তারিতভাবে পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হবে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top