News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে শুরু পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ
Image

বিশালগড়ে শুরু পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ আগামী ৬এপ্রিল থেকে রাজ্যে এ ডি সি নির্বাচন৷ এ নির্বাচনে স্ব-শাসিত এলাকায় সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়৷ মঙ্গলবার বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনে সরকারি কর্মচারীদের ব্যালট পেপারে ভোট গ্রহণ পর্ব শুরু হয়৷


মোট ২২ জন কর্মচারী ভোট দেয়৷ মঙ্গলবার সকাল থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুলিশ এবং সিআরপিএফ মোতায়ন করে বিশালগড় মহকুমা অফিসের সামনে৷ তবে নির্বাচনী এজেন্ট হিসাবে শাসক দল বিজেপির এজেন্টকে দেখা গিয়েছিল অন্য কোন দলের প্রতিনিধিদের দেখা যায়নি৷ বিশালগড় মহকুমা শাসক অফিসে পোস্টাল ব্যালটের মাধ্যমে মোট ২২ জন কর্মচারী ছিল ভোট গ্রহণের জন্য৷ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মচারীরা সকাল থেকেই বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে এ ভোটগ্রহণ নেওয়ার জন্য অপেক্ষারত দেখা যায়৷ পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ কেন্দ্র কে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে৷ তবে টিএসআর এবং সিআরপিএফ জওয়ানদের দেখা গিয়েছিল আজ পোস্টার- বেলট ভোটগ্রহণ কেন্দ্রের সামনে৷ আগামী ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে এডিসি নির্বাচন৷৷ আমতলী গোলাঘাট আসনের মোট ৪৭ টি পুলিং স্টেশন রয়েছে সেইসব স্টেশনগুলোতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top