News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা ব্যপারীকে গ্রেপ্তার না করায় কৈলাসহরের ক্ষুব্ধ জনতার পথ অবরোধ
Image

নেশা ব্যপারীকে গ্রেপ্তার না করায় কৈলাসহরের ক্ষুব্ধ জনতার পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ কৈলাসহরের ভগবান নগরে এক নেশার কারবারিকে নেশা সামগ্রীকে আটক করে দেন৷এলাকার মানুষ নেশা কারবারিকে আটক করে কৈলাসহর থানার পুলিশকে খবর দেওয়ার পরও পুলিশ সময়মতো গিয়ে নেশা কারবারিকে গ্রেফতার না করায় পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষ রাস্তা অবরোধ করে৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের সামনে ভগবান নগর এলাকার মানুষ কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধ করে৷


এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই ভগবান নগর এলাকার স্থায়ী বাসিন্দা জমসেদ আলী, সাজিদ আলী, ছমেদ আলী সহ আরও কয়েকজন কৈলাসহর থানার পুলিশকে ম্যানেজ করে নিজ বাড়িতেই ব্রাউন সুগার, ইয়াবা টেবলেট সহ আরও অন্যান্য নেশা সামগ্রী প্রকাশেই বিক্রি করছে৷ এলাকাবাসী কয়েকবার এব্যাপারে কৈলাসহর থানার ওসি-এর নিকট লিখিত ভাবে এবং মৌখিকভাবে জানালেও পুলিশ নীরব ভুমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ মঙ্গলবার দুপুরে জেলা হাসপাতালের সামনে জমসেদ আলীর এক সহযোগী নেশা সামগ্রী নিয়ে ঘুরাফেরা করছিল৷


এলাকার মানুষ তাকে আটক করে তল্লাশী করলে তার কাছে বেশ কিছু ব্রাউন সুগার সহ আরও অন্যান্য নেশা সামগ্রী পান৷ নেশা সামগ্রী পাওয়ায় তাকে আটক করে এলাকাবাসীরা কৈলাসহর থানায় খবর দেয়৷ প্রায় দুই ঘন্টা সময় অতিক্রান্ত হবার পর জমসেদ আলীর নিকট আত্মীয়রা ঘটনাস্থলে এসে সুলেমান আলী, মুন্না দেব সহ আরও কয়েকজন এলাকাবাসীকে মারধোর করে জমসেদ আলীর কর্মীকে ছিনিয়ে নিয়ে যায়৷

এরপরও পুলিশ ঘটনাস্থলে না আসায় এলাকাবাসীরা পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে৷ প্রায় তিন ঘন্টা পর কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডার নেতৃত্বে পুলিশ এবং টি.এস.আর ঘটনাস্থলে আসার পর এলাকাবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে৷ প্রায় আধ ঘন্টা কথা বলার পর পুলিশের এবং কৈলাসহরের বিজেপি দলের প্রথম সারির নেতৃত্বদের আশ্বাস পাবার পর এলাকার মানুষ রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top