News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্রোপচারের পর ভালো আছেন পওয়ার, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে
Image

অস্ত্রোপচারের পর ভালো আছেন পওয়ার, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে

মুম্বই, ৩১ মার্চ (হি.স.): পিত্তথলির (গলব্লাডার) অস্ত্রোপচারের পর ভালো আছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সফলভাবে পওয়ারের গলব্লাডার থেকে বের করা হয়েছে পাথর। এই পাথরই এনসিপি সুপ্রিমোকে কষ্ট দিচ্ছিল। অস্ত্রোপচার সফল হলেও, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি। শরদ পওয়ারের অস্ত্রোপচারের পর মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, “অস্ত্রোপচারের পর ভালো আছেন শরদ পওয়ার। সফলভাবে গলব্লাডার থেকে পাথর বের করা হয়েছে। এন্ডোস্কোপির মাধ্যমে তা করা হয়েছে।” চিকিৎসক অমিত মায়দেও জানিয়েছেন, “বেশি কিছু পরীক্ষার পর মঙ্গলবারই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা। আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছে।”

শরদ পওয়ারের অসুস্থতা সম্পর্কে সর্বপ্রথম জানান এনসিপি নেতা নবাব মালিক। নবাব জানিয়েছিলেন, ৩১ মার্চ মুম্বইয়ের ব্রিচ ক্র্যান্ডি হাসপাতালে ভর্তি করা হবে শরদ পওয়ারকে। কিন্তু, পেতে ব্যথা অনুভব করায় মঙ্গলবারই হাসপাতালে ভর্তি করা হয় পওয়ারকে। ওই দিনই অস্ত্রোপচারও করা হয়েছে। পাথর বের হওয়ার পর শরদ এখন ভালো আছেন, এমনটাই জানিয়েছেন রাজেশ টোপে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top