News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষার সূচি নিয়ে অসন্তুষ্ট এআইএসএ’র আন্দোলন
Image

পরীক্ষার সূচি নিয়ে অসন্তুষ্ট এআইএসএ’র আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড এবং ফাইনাল পরীক্ষার রুটিন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে৷ এ বিষয়ে তারা উচ্চশিক্ষা অধিকর্তার দ্বারস্থ হয়েছেন৷


দ্বাদশ শ্রেণির প্রি বোর্ড পরীক্ষার রুটিন নতুন করে প্রস্তুত করা এবং ফাইনাল পরীক্ষা জন্য এক সময় দেওয়ার দাবিতে মঙ্গলবার অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত প্রি বোর্ড পরীক্ষার রুটিন তিনবার পরিবর্তন করা হয়েছে৷ ১৬ এপ্রিল ইতিহাস এবং ১৭ এপ্রিল ভূগোল পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে৷ এক্ষেত্রে মাঝখানে কোন গ্যাপ দেওয়া হয়নি৷ প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে মাঝখানে অন্তত দু’’দিন গ্যাপ রাখার দাবি জানানো হয়েছে৷

প্রি বোর্ড পরীক্ষার রুটিন পরপর তিনবার পরিবর্তন করার ফলে ছাত্রছাত্রীরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হয়েছে৷প্রি বোর্ড পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার মধ্যে অন্তত একমাস ব্যবধান না রাখলে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারবেনা বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷দ্বাদশ ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারলে কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে বলেও অভিমত ব্যক্ত করা হয়েছে৷ছাত্র-ছাত্রীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে প্রি বোর্ড পরীক্ষার রুটিন পরিবর্তন এবং প্রি বোর্ড পরীক্ষার পর এক মাস ব্যবধান রেখে ফাইনাল পরীক্ষার রুটিন করার জন্য দাবি জানানো হয়েছে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে তারা আন্দোলনে সামিল হবেন বলে দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top