News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির সফদরজং হাসপাতালের আইসিইউ-তে আগুন, সুরক্ষিত সমস্ত রোগী
Image

দিল্লির সফদরজং হাসপাতালের আইসিইউ-তে আগুন, সুরক্ষিত সমস্ত রোগী

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): আগুন লাগল দিল্লির সফদরজং হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে। বুধবার সকালে সফদরজং হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় আইসিইউ ওয়ার্ডে প্রায় ৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, তৎক্ষণাৎ সমস্ত রোগীকে উদ্ধার করে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। পরে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার সকাল ৬.৩০-৬.৩৫ মিনিটের মধ্যে সফদরজং হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে। প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করে নিরাপদ ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত শর্টসার্কিটের কারণেই বলে মনে করা হচ্ছে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top