News Flash

  • Home
  • Uncategorized
  • স্ট্যান্ড রোডের বহুতলে ব্যাঙ্কে আগুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে
Image

স্ট্যান্ড রোডের বহুতলে ব্যাঙ্কে আগুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে

কলকাতা, ৩১ মার্চ (হি.স.): ফের অগ্নিকাণ্ড কলকাতায়। এবার আগুন লাগল কলকাতার স্ট্যান্ড রোডে অবস্থিত একটি বহুতলে, ওই বহুতলের চার-তলায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগে। বুধবার সকালে ব্যাঙ্কের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষনের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিন-তলা ও চার-তলায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। ওই বহুতলে আরও বেশ কয়েকটি অফিস রয়েছে। সেই সমস্ত অফিসে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালাতে থাকেন দমকল কর্মীরা। প্রথমে পাশের একটি বহুতলের ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। পরে দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ স্ট্যান্ড রোডের ওই বহুতলে আগুন লাগে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলের মোট ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। অফিস টাইমে আগুন লাগলে বড়সড় বিপদ হতে পারত বলে মনে করছেন অনেকেই। আগুনের সূত্রপাত শর্টসার্কিটের কারণেই বলে মনে করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top