News Flash

  • Home
  • Uncategorized
  • বাকিরা সাবধান, অচিরেই বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত, হুঁশিয়ারি চ্যাপেলের
Image

বাকিরা সাবধান, অচিরেই বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত, হুঁশিয়ারি চ্যাপেলের

সিডনি, ৩০ মার্চ (হি.স.) : অচিরেই বিশ্ব ক্রিকেট শাসন করবে কোহলির ভারত । অতীতের সব রেকর্ড ভেঙে ক্রিকেট দুনিয়ায় নতুন এক চ্যাপ্টারের সূচনা করবে। বিশ্বের বাকি ক্রিকেট দলগুলিকে ভারতের থেকে সাবধান থাকার হুঁশিয়ারি দিয়ে এমনটাই বলছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। ইয়ান চ্যাপেলের কথায়, সাফল্যের অঙ্কটা ভারত ইতিমধ্যেই রপ্ত করে নিয়েছে। তাই যদি না কোহলির দল কোনওরকম ভুল করে তো, তবে এই সাফল্য নিঃসন্দেহে ধরে রাখতে পারবে ভারত। কারণ এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্য দলগুলির উপর আধিপত্য কায়েম করার মত সব গুণ-ই রয়েছে তাদের। তাই অন্য দলগুলির সাবধানে থাকার সময় এসে গিয়েছে।

এপ্রসঙ্গে ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দলের একচ্ছত্র আধিপত্যের কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে হারের পরও টেস্ট সিরিজে জিতেছে ভারত। ঘরের মাঠে অজিদের হারিয়ে এসেছে ভারতীয় দল। ঘরের মাঠে কোহলির দলের কাছে পরাস্ত হয়েছে ইংল্যান্ডও।

কিংবদন্তি অস্ট্রেলিয়ার ক্রিকেটারের কথায়, ভারতের রিজার্ভ বেঞ্চ এই মুহূর্তে দারুণ শক্তিশালী। সেইসঙ্গে আগুন ঝরাচ্ছেন পেসাররাও। তরুণ ব্রিগেড ঋষভ পন্থ, শুভমন গিল, মহম্মদ সিরাজ, টি নটরাজন, নভদীপ সাইনি, শার্দূল ঠাকুররা অসাধারণ পারফর্ম্যান্স করছেন। সবমিলিয়ে ভারতীয় ক্রিকেট দলের এখন গোল্ডেন টাইম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top