News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতির অস্ত্রোপচার সফল হয়েছে, ডাক্তারদের ধন্যবাদ জানালেন রাজনাথ সিং
Image

রাষ্ট্রপতির অস্ত্রোপচার সফল হয়েছে, ডাক্তারদের ধন্যবাদ জানালেন রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.):  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অস্ত্রোপচার সফল হয়েছে । মঙ্গলবার দিল্লি এইমসে তাঁর বুকে অস্ত্রোপচার সফল হয়েছে বলে টুইট করে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে দ্রুত রাষ্ট্রপতির আরোগ্য কামনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী ।

৭৫ বছরের রাষ্ট্রপতি বুকে অস্বস্তি বোধ করায় গত ২৬ মার্চ শুক্রবার, ভারতীয় সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে হেলথ চেক আপ করান। তাঁকে সেখান থেকে পাঠানো হয় এইমসে। গত ২৭ মার্চ এক বিবৃতিতে রাষ্ট্রপতি দফতর থেকে বলা হয়, আজ অপরাহ্নে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিল্লির এইমস স্থানান্তরিত করা হয়েছে। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে ডাক্তাররা তাঁকে ৩০ মার্চ, মঙ্গলবার সকালে বাইপাস পদ্ধতিতে তাঁর অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সেই মত এইমসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আজ তাঁর বুকে অস্ত্রোপচার হয় । রাষ্ট্রপতি স্থিতিশীল রয়েছেন। এরপর আজ বিকালে অস্ত্রোপচার সফল হয়েছে বলে টুইট করে জানালেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এছাড়াও তিনি রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রাষ্ট্রপতির শরীর স্বাস্থ্য সম্পর্কে ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ নানা দলের রাজনৈতিক নেতারা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top