News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত হরমনপ্রীত কৌর, রয়েছে মৃদু উপসর্গ
Image

করোনা-আক্রান্ত হরমনপ্রীত কৌর, রয়েছে মৃদু উপসর্গ

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ক্রীড়া জগতে ফের থাবা বসাল করোনা। এবার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। জ্বর আসায় সোমবার করোনা পরীক্ষা করান হরমনপ্রীত, মঙ্গলবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। হরমনপ্রীতের এক ঘনিষ্ঠ পরিজন জানিয়েছেন, “বাড়িতে নিভৃতবাসে রয়েছে হরমনপ্রীত। সোমবার করোনা পরীক্ষা করিয়েছিল হরমনপ্রীত। মঙ্গলবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। গত চার দিন ধরে জ্বর রয়েছে ওর। সেই জন্য পরীক্ষা করা হয়। অন্য কোনও শারীরিক সমস্যা নেই। কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।”
দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন বহুবার করোনা পরীক্ষা করা হয়েছে। সেই সময় ফল নেগেটিভ আসায় মনে করা হচ্ছে সিরিজের পরেই করোনা সংক্রমিত হয়েছেন তিনি। প্রায় ১ বছর পর ভারতীয় মহিলা ক্রিকেট দল খেলতে নামে। একদিনের এবং টি২০ দুটো সিরিজেই হেরে যান তাঁরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি হরমনপ্রীত। চোটের জন্য পঞ্চম একদিনের ম্যাচে খেলার পরই বিশ্রামে যান।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top