News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন রোহিত শর্মা
Image

আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন রোহিত শর্মা

মুম্বই, ২৯ মার্চ (হি.স) : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করেই আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন রোহিত শর্মা৷ রবিবার রাতেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ৷ সোমবারই মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেন পাঁচবারের ট্রফিজয়ী ক্যাপ্টেন রোহিত৷ ভারতীয় দলে খেলার এই ক্রিকেটারদের দলের সঙ্গে প্র্যাকটিসের আগে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

ক্যাপ্টেনের আগে এদিন দলের সঙ্গে যোগ দেন ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ খেলে মুম্বই ইন্ডিয়ান্সের আরও চার ক্রিকেটার৷ এঁরা হলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং ইশান কিষান৷ মুম্বই ইন্ডিয়ান্স টানা দু’বার ট্রফি জিতে এবার হ্যাটট্রিকের সামনে৷ শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্স হল আইপিএলের ইতিহাসে সফলতম দল৷ রোহিতের নেতৃত্বে পাঁচবাট ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ করোনা আবহে এবার কোনও দলই তাদের হোম ম্যাচ খেলতে পারবে না৷ দর্শকশূন্য স্টেডিয়ামে ২০২১ আইপিএল শুরু হচ্ছে চিপকে ৯ এপ্রিল৷ প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ রোহিতের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম পাঁচটি ম্যাচ খেলবে চিপকে৷ পরের চারটি ম্যাচ খেলবে যথাক্রমে বেঙ্গালুরু ও কলকাতায়৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনটি এবং ইডেন গার্ডেন্সে ২টি ম্যাচ খেলবেন রোহিতরা৷ এদিন মুম্বইয়ে টিম হোটেলে ক্যাপ্টেন রোহিতকে ওয়েলকাম করা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top