News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপ কোয়ালিফায়ারে বুলগেরিয়ার বিরুদ্ধে জয় ইতালির

বিশ্বকাপ কোয়ালিফায়ারে বুলগেরিয়ার বিরুদ্ধে জয় ইতালির

রোম, ২৯ মার্চ (হি.স) : দুরন্ত ছন্দে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি৷ ২০২২ কাতার বিশ্বকাপ কোয়ালিফায়ারে বুলগেরিয়াকে ২-০ হারিয়েছে রবের্তো মানচিনির দল। রবিবার ‘সি’ গ্রুপের ম্যাচে অ্যাওয়ে ম্যাচে সহজ জয় পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্দ্রেয়া বেলোত্তির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মানুয়েল লোকাতেল্লি। নিজেদের মাঠে প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল ইতালি। এই নিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত মানচিনির দল৷ যার মধ্যে ১৯টি জয় ও ৫টি ড্র করেছ। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর কোনও ম্যাচ হারেনি ইতালি।

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য রাখলেও প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলতে পারেননি ইতালি ফুটবলাররা৷ ম্যাচে নবম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন উড়িয়ে বেলোত্তি। ১৬ মিনিটে বল বাইরে মারেন চিয়েসা। তবে বিরতির আগে স্পট-কিক থেকে ইংল্যান্ড এগিয়ে নেন বেলোত্তি। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা লোকাতেল্লি। বুধবার লিথুয়ানিয়ার বিরুদ্ধে খেলবে ইতালি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top