News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত ৪, হিমাচলেও আগুন প্রাণ কাড়ল ৪ জনের
Image

মহারাষ্ট্রে বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত ৪, হিমাচলেও আগুন প্রাণ কাড়ল ৪ জনের

পালঘর ও শিমলা, ২৯ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলায় বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। মৃতদের মধ্যে দু’জন মহিলা, একটি নাবালিকা এবং বালক। অপরদিকে হিমাচল প্রদেশের চম্বা জেলায় বাড়িতে আগুনে মৃত্যু হয়েছে ৪ জনের। মহারাষ্ট্রের পালঘর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে পালঘর জেলার মোখাদা এলাকায় বাড়িতে আগুন লেগে, ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে দু’জন মহিলা, একটি নাবালিকা এবং বালকের।

অপরদিকে, হিমাচল প্রদেশের চম্বা জেলার সুইলা গ্রামে বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একাধিক পশুর। আগুনে পুড়ে ৪ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। মৃতদের আত্মার শান্তি কামনা করে পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top