News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে দুইটি সফল অপারেশন
Image

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে দুইটি সফল অপারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ সম্প্রতি আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে দুইটি সফল অস্ত্রোপচার করেছেন সার্জারি ইউনিট-২ এর শল্য চিকিৎসকগণ৷ এই হাসপাতালের শল্য বিভাগে একের পর এক জটিল অস্ত্রীেপচারের মাধ্যমে রাজ্যবাসীর আস্থা অর্জনে সমর্থ হয়েছেন চিকিৎসকগণ৷ বিহারের বাসিন্দা একজন বিএসএফ জওয়ানের মা জয়া রাণী জয়সওয়াল (৫০ বৎসর) জিবি হাসপতালে ফিমেল সার্জিকেল ওয়ার্ড-২এ ভর্তি হন৷


তাঁর শারীরিক জটিলতা লক্ষ্য করে চিকিৎসকরা অে’াপচারের সিদ্ধান্ত নেন৷ মহিলার অবস্ট্রাকটেড ইন্সিশনাল হার্নিয়া অে’াপচার করা হয়৷ এছাড়াও এই মহিলার ক্ষুদ্রান্ত্রে অনেকখানি জায়গাজড়ে গ্যাংগ্রিন হয়েছিল, যা শল্য চিকিৎসকরা দক্ষতার সাথে এই অংশটি অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেন এবং অ্যানেসটমোসিস করেন৷ এই সফল অস্ত্রোপচার করেন সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ দীপ্তেন্দ চৌধুরী৷ সঙ্গে ছিলেন সার্জারি বিভাগের পিজি স্টুডেন্ট ডাঃ ওয়াই এল প্রসাদ, ডাঃ হীরেন বৈদ্য, ডাঃ হানো তারা৷


অপর রোগী বিশালগড়ের সাহেব মিঞা (৩৮ বৎসর) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে ভর্তি হন৷ তার পেটে গভীর ক্ষতের সঙ্গে বৃহদান্ত্রে গুরুতর আঘাত ছিল৷ এই অে’াপচারটি করেন সার্জারি ইউনিট-২এর ইনচার্জ অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ দামোদর চ্যাটার্জী৷ সঙ্গে ছিলেন সার্জন ডাঃ দ্বিগ্বিজয় দেববর্মা, ডাঃ জলেশ্বর চাকমা ও ডাঃ শুভ্রনীলয় দাস৷ এই দুটি অস্ত্রোপচারেই এনেসথেসিস্ট ছিলেন ডাঃ অসিত ভট্রাচার্য এবং সিস্টার ইনচার্জ ছিলেন সীমা দাস৷৷ গত ২০ মার্চ এই দুটি সফল অস্ত্রোপচার করা হয়, বর্তমানে উভয় রোগীই দ্রত অরোগ্যের পথে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top