News Flash

  • Home
  • Uncategorized
  • সচিনের দ্রুত আরোগ্য কামনায় গোটা ক্রিকেট জগত
Image

সচিনের দ্রুত আরোগ্য কামনায় গোটা ক্রিকেট জগত

মুম্বই,২৭ মার্চ (হি.স.) : শনিবার সকালেই সোশাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর  নিজের করোনা আক্রান্তের কথা স্বয়ং জানিয়েছিলেন৷ এরপর থেকে সচিন ভক্তরা ক্রিকেট ঈশ্বরের দ্রুত আরোগ্য কামনায় একের পর এক বার্তা দেওয়া শুরু করেন৷ বিসিসিআই থেকে ফ্যানেরা তাঁকে শুভেচ্ছাবার্তা জানায়৷
মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ৷ এই রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে৷ করোনার সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের পশ্চিমের এই রাজ্য৷ শুক্রবারই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে৷ যার কোপ থেকে রক্ষা পেলেন না কিংবদন্তি ক্রিকেটারও৷ শনিবার সকালেই সচিন নিজে জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ৷ অল্প লক্ষ্মণ দেখা গেলেও চিকিৎসকের পরামর্শ করোনা টেস্ট করান সদ্য রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলে মুম্বই ফেরা লিটল মাস্টার৷
তবে আশার কথা, সচিনের বাড়ি বাকি সদস্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ টুইটারে সচিন এদিন লেখেন, ‘কোভিড নিয়ে সতর্কতা অলম্বনের কথা মাথায় রেখে আমি নিজে পরীক্ষা করিয়েছি৷ আমার অল্প কিছু লক্ষ্মণ দেখা গিয়েছিল৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ৷’
কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরই নিজেকে হোম আইসোলেশনে রাখেন সচিন৷ তিনি লেখেন, ‘চিকিৎসকের উপদেশ মেনে এবং কোভিড প্রোটোকল অনুসারে আমি নিজেকে আইসোলেশনে রেখেছি৷ তবে আমি কোভিড চিকিৎসায় কর্তব্যরত সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিতে চাই৷’
কিন্তু সচিনের এই খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বে তাঁর অগণিত ফ্যানেরা আর ঠিক থাকতে পারেননি৷ ক্রিকেটঈশ্বের দ্রুত সেরে ওঠার কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠান সচিনভক্তরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top