News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব
Image

শুরু ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব

গুয়াহাটি, ২৭ মার্চ (হি.স.) : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (২৭ মার্চ) ১২৬ আসন বিশিষ্ট ২১-এর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শুরু হয়েছে।  এদিন সকাল সাতটা থেকে ১২টি জেলার ৪৭টি কেন্দ্রে প্রথম দফার চলমান নিৰ্বাচনে ৮১,০৯,৮১৫ জন ভোটার মোট ২৬৪ জন প্ৰাৰ্থীর ভাগ্য নিৰ্ণয় করবেন। ভোটদান পর্ব চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

বিধানসভা নিৰ্বাচন অবাধ ও নির্ঝঞ্ঝাট রখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ২ লক্ষ ৪১ হাজার ২৬৯ জন রাজ্য পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৪৭টি ভোটগ্রহণ কেন্দ্রে। প্ৰত্যেক ভোটগ্ৰহণ কেন্দ্ৰে একজন করে সশস্ত্ৰ জওয়ান এবং আরও চারজন করে রাজ্য পুলিশের জওয়ান মোতায়েন করা হয়েছে৷

রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, প্রথম দফায় ১২টি জেলার ৪৭টি কেন্দ্রে অনুষ্ঠেয় নিৰ্বাচনের জন্য ৩৩,৫৩০টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ প্রস্তুত করা হয়েছে৷ কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। নিৰ্বাচনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সুরক্ষার ক্ষেত্ৰে বিশেষ সৰ্তকতা অবলম্বন করেছে অসম পুলিশ৷ সূত্রটি জানিয়েছে, এবারের ভোট পর্ব চলবে সম্পূর্ণ কোভিড বিধি মেনে। সে অনুযায়ী প্রিসাইডিং অফিসারদের পর্যাপ্ত পরিমাণের হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক ইত্যাদি যোগান দেওয়া হয়েছে। সকল ভোটারকে মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আজ প্ৰথম দফায় যে ৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেগুলো যথাক্রমে —
শোণিতপুর জেলার ৭১ নম্বর ঢেকিয়াজুলি, ৭২ নম্বর বরসলা, ৭৩ নম্বর তেজপুর, ৭৪ নম্বর রাঙাপাড়া, ৭৫ নম্বর সতিয়া। বিশ্বনাথ জেলার ৭৬ নম্বর বিশ্বনাথ, ৭৭ নম্বর বিহালি, ৭৮ নম্বর গহপুর।
নগাঁও জেলার ৮৩ নম্বর ধিং, ৮৪ নম্বর বটদ্রবা, ৮৫ নম্বর রূপহিহাট, ৮৮ নম্বর সামাগুড়ি, ৮৯ নম্বর কলিয়াবর।
গোলাঘাট জেলার ৯৩ বোকাখাত, ৯৪ নম্বর সরুপথার, ৯৫ গোলাঘাট, ৯৬ খুমটাই, ৯৭ দেড়গাঁও (তফশিলি জাতি সংরক্ষিত)।
যোরহাট জেলার ৯৮ নম্বর যোরহাট।
মাজুলি জেলার ৯৯ নম্বর মাজুলি (তফশিলি জনজাতি সংরক্ষিত), ১০০ নম্বর তিতাবর, ১০১ নম্বর মরিয়নি, ১০২ নম্বর টিয়ক।
শিবসাগর জেলার ১০৩ নম্বর আমগুড়ি, ১০৪ নম্বর নাজিরা।
চড়াইদেও জেলার ১০৫ নম্বর মাহমরা, ১০৬ নম্বর সোনারি।
শিবসাগর জেলার ১০৭ নম্বর থাওড়া, ১০৮ নম্বর শিবসাগর।
লখিমপুর জেলার ১০৯ বিহপুরিয়া, ১১০ নম্বর নাওবৈচা, ১১১ নম্বর লখিমপুর, ১১২ নম্বর ঢকুয়াখানা।
ধেমাজি জেলার ১১৩ নম্বর ধেমাজি (তফশিলি জনজাতি সংরক্ষিত), ১১৪ নম্বর জোনাই (তফশিলি জনজাতি সংরক্ষিত)।
ডিব্রুগড় জেলার ১১৫ নম্বর মরান, ১১৬ নম্বর ডিব্রুগড়, ১১৭ নম্বর লাহোয়াল, ১১৮ নম্বর দুলিয়াজান, ১১৯ নম্বর টিংখং, ১২০ নম্বর নাহরকাটিয়া, ১২১ নম্বর চাবুয়া।
তিনসুকিয়া জেলার ১২২ নম্বর তিনসুকিয়া, ১২৩ নম্বর ডিগবয়, ১২৪ নম্বর মার্ঘেরিটা, ১২৫ নম্বর ডুমডুমা, ১২৬ নম্বর শদিয়া।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top