News Flash

  • Home
  • Uncategorized
  • ঋষ্যমুখে যুবকের মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
Image

ঋষ্যমুখে যুবকের মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ ঋষ্যমুখ ব্লকের নলুয়ার বরজ কলোনি এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলোনিয়া জুড়ে৷ ঋষ্যমুখ ব্লকের নলুয়ার বরজ কলোনি সুইস গেটের নীচে উদ্ধার হয় মৃতদেহটি৷


মৃত যুবকের নাম ছুটন মজুমদার৷ বাড়ি নলুয়ার বরজ কলোনি এলাকায়৷খবর পেয়ে সাথে সাথে ঋষ্যমুখ ফাড়ির পুলিশ ও টিএসআর সহ মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ঘটনাস্থলে ছুটে যায়৷ খবর দেওয়া হয় ফরেনসিক টিম ও ডগ স্কোয়াডকে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে৷ এডিসি নির্বাচনের আগে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top