News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ নিয়ে মোদির বক্তব্যকে আক্রমণ, ‘ভুল’ স্বীকার শশী থারুরের
Image

বাংলাদেশ নিয়ে মোদির বক্তব্যকে আক্রমণ, ‘ভুল’ স্বীকার শশী থারুরের

দেহরাদুন,২৭ মার্চ (হি.স.) : বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  বক্তব্যকে আক্রমণ করেও পিছু হটলেন শশী থারুর। সরাসরি নিজের ভুল স্বীকার করে নিয়ে কংগ্রেস নেতা জানিয়ে দিলেন, ভুল হলে তা মেনে নিতে তাঁর কোনও সমস্যা নেই।


মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রিত হয়ে শুক্রবার দু’দিনের সফরে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করে ওইদিন প্রধানমন্ত্রী বলেন, “পরাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য আমিও লড়াই করেছিলাম। মুক্তিযুদ্ধের জন্য সহযোগীদের সঙ্গে সত্যাগ্রহ করে ২০-২২ বছর বয়সে জেলে গিয়েছিলাম আমরা। এই লড়াইয়ে কৃষক, জওয়ান, শিক্ষক ও চাকুরিজীবী সবাই একসঙ্গে এসে মুক্তিবাহিনী গঠন করে লড়াই করেছেন।”


এরপরই মোদির বক্তব্যকে তোপ দেগে টুইট করেন শশী থারুর। তিনি লেখেন, ”আন্তর্জাতিক শিক্ষা: আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভারতীয় ‘ফেক নিউজ’-এর স্বাদ দিচ্ছেন। ঘটনা হল সকলেই জানেন কে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।” শশীর টুইট থেকে পরিষ্কার, মোদি বাংলাদেশের জন্ম ও ইন্দিরা গান্ধীর সম্পর্ককে অস্বীকার করছেন।
যদিও পরে নিজের ভুল বুঝতে পারেন তিনি। শনিবার সকালেই সরাসরি সেকথা জানিয়ে শশীকে টুইটারে লিখতে দেখা যায়, ”আমি যখন ভুল তখন সেটা মেনে নিতে আমার আপত্তি নেই। তাড়াতাড়ি হেডলাইন ও টুইটগুলি পড়তে গিয়েই আমি টুইট করে ফেলেছিলাম, ‘সবাই জানে বাংলাদেশকে কে স্বাধীন করেছিল।’ ইঙ্গিত ছিল নরেন্দ্র মোদি ইন্দিরা গান্ধীর নাম নেননি। পরে দেখলাম তিনি নিয়েছিলেন। সরি।”


এদিকে শনিবার ঠাসা কর্মসূচির মধ্যে সকালে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো সেরে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ২০ কিলোমিটার দূরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top