News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ প্রয়োজন ছাড়া বহিঃরাজ্যে ভ্রমণ বাদ দিন, পরামর্শ বিশেষজ্ঞদের
Image

বিশেষ প্রয়োজন ছাড়া বহিঃরাজ্যে ভ্রমণ বাদ দিন, পরামর্শ বিশেষজ্ঞদের

আগরতলা, ২৫ মার্চ (হি. স.) : বিশেষ প্রয়োজন ছাড়া বহিঃরাজ্যে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিলেন কোভিড সংক্রান্ত টেকনিক্যাল এডভাজরি কমিটির সদস্য-রা৷ কারণ, সম্প্রতি করোনা আক্রান্ত-দের অধিকাংশের ভ্রমণ ইতিহাস রয়েছে৷ বিশেষ করে উত্তর প্রদেশ-এ কুম্ভ ফেরত প্রায় সকলের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আজ সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন কমিটির সদস্য ডা: তপন মজুমদার৷


আজ সাংবাদিক সম্মেলনের শুরু-তে কমিটির চেয়ারম্যান ডা: সুব্রত বৈদ্য বলেন, আমাদের দেশে কোভিড-র সংক্রমণ অনেকটাই কমেছিল৷ কিন্ত, গত কিছুদিন ধরে পুনরায় করোনা-র প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে৷ তেমনি, ত্রিপুরায় গত ফেব্রুয়ারি-তে করোনা-র একটি মামলা-ও সামনে আসেনি৷ কিন্ত, এখন ৪০ জন করোনা আক্রান্ত রয়েছেন রাজ্যে৷ তিনি বলেন, গত বছর করোনা মোকাবিলায় কোন প্রতিরোধক ব্যবস্থা ছিল না৷ কিন্ত, এখন আমাদের কাছে টিকা রয়েছে৷ টিকা-র মাধ্যমে করোনা ঠেকানো অনেকটাই সম্ভব বলে দাবি করেন তিনি৷

এদিন মাইক্রো বায়োলজিস্ট ডা: তপন মজুমদার বলেন, করোনা-র সংক্রমণ কমার সাথে সাথেই ভ্রমণ-র প্রবণতা বেড়েছে৷ ফলে, এখন ভ্রমণ-এ যাওয়ার সময় করোনা সংক্রমিত না থাকলেও ফিরে আসার পর অনেকের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া যাচ্ছে৷ তাই তাঁর পরামর্শ, বহিঃরাজ্য থেকে ভ্রমণ করে ত্রিপুরায় কোভিড টেস্ট করুন৷ তাতে, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম হবে৷ তিনি বলেন, সম্প্রতি কুম্ভ ফেরত অনেকের দেহে করোনা-র সংক্রামন পাওয়া গিয়েছে৷ তাতে স্পষ্ট, ভ্রমণ-এ গিয়ে তারা সংক্রমিত হয়ে ফিরেছেন৷


অতীতের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে তিনি বলেন, গত বছর যখন সারা বিশ্বে করোনা তাণ্ডব চালাচ্ছিল তখন আমাদের সংক্রমণ-র হার কম ছিল৷ তেমনি, যখন দেশের অন্যান্য প্রান্তে করোনা মারাত্মক রূপ নিয়েছিল তখন ত্রিপুরায় সংক্রমণ কম ছিল৷ কিন্ত, পরবর্তী সময়ে ত্রিপুরা-তেও করোনা-র প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনা-র দ্বিতীয় ঢেউ ত্রিপুরায় আছড়ে পড়লে আগামী দুই মাস-এ সংক্রামিতের হার হু হু করে বাড়বে৷ তাই, করোনা-র পরীক্ষায় জোর দিতে হবে৷ তাঁর কথায়, সম্প্রতি অনেকের মধ্যে করোনা-র নমুনা পরীক্ষায় অনীহা লক্ষ্য করা যাচ্ছে৷ শুধু তাই নয়, কোভিড থেকে বাচার জন্য মাস্ক পরিধান, সামাজিক দুরুত্ব বজায় এবং হাত ধোয়ার অভ্যাস অনেকেই ছেড়ে দিয়েছেন৷ এই অসাবধানতা আগামী দিনে বড় বিপদ ডেকে আনবে, উদ্বেগের সুরে বলেন তিনি৷


তাঁর উপদেশ, করোনা-র টিকাকরণ-এ স্বতঃস্ফুর্তভাবে সকলের এগিয়ে আসা উচিত৷ তাতে, করোনা সংক্রমিত এড়ানো না গেলেও সংক্রমণের মাত্রা মারাত্মক হবে না, দৃঢ়তার সাথে বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, টিকা নেওয়ার পর মাস্ক পরিধান, সামাজিক দুরুত্ব বজায় এবং হাত ধোয়ার অভ্যাস শুরু করা হলে করোনা-র ভয়াবহতা থেকে অনেকটাই নিস্তার মিলবে৷ ত্রিপুরাবাসী-র কাছে তিনি আবেদন করেন, বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়ানোর চেষ্টা করুন৷ অগত্য বহিঃরাজ্যে যেতে হলে ফিরে এসে করোনা-র নমুনা পরীক্ষা করুন৷ একই কথা বলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা: সঞ্জীব দেববর্মা-ও৷ তাঁর আবেদন, অপ্রয়োজনে ভ্রমণ আপাতত বাদ দিন৷ নিজেকে সুরক্ষিত রাখুন, সাথে করোনা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করুন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top