News Flash

  • Home
  • Uncategorized
  • নবজাতক শিশুদের পরিচর্যা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত
Image

নবজাতক শিশুদের পরিচর্যা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মার্চ৷৷ কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন নয়াদিল্লি এবং ত্রিপুরা রাজ্য শিশু অধিকার কমিশনের যৌথ উদ্যোগে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবজাতক ও বাচ্চাদের চিকিৎসা ও সুরক্ষা বিষয়ক রাজ্য স্তরীয় এক কর্মশালার আয়োজন করা হয়৷ উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ৷

কেন্দ্রীয় শিশুর অধিকার সুরক্ষা কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরেশ শাহ৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের ও জিবিপি হাসপাতালে শিশু বিভাগের প্রধান ডাক্তার সঞ্জীব দেববর্মা৷ অনুষ্ঠানে ১৫০ জন প্রতিনিধি বিভিন্ন সরকারি দপ্তর, নার্সিং কলেজ ও এনজিও এর পক্ষ থেকে যোগদান করেন৷ তাছাড়া গত বৃহস্পতিবার একই স্থানে বিভিন্ন চাইল্ড কেয়ার হোমে থাকা বাচ্চাদের কাউন্সিলিংয়ের পদ্ধতি সংক্রান্ত একটি রাজ্য স্তরীয় কর্মশালার আয়োজন করা হয়েছিল৷ ঐ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ১৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ এবং বিভিন্ন সংগঠন থেকে আগত বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top