News Flash

  • Home
  • Uncategorized
  • আখাউড়া সীমান্তে বিটিং রিট্রিট সমারোহে সামিল বিএসএফ-বিজিবি
Image

আখাউড়া সীমান্তে বিটিং রিট্রিট সমারোহে সামিল বিএসএফ-বিজিবি

আগরতলা, ২৬ মার্চ (হি. স.)৷৷ বাংলাদেশের স্বাধীনতায় ত্রিপুরার অবদান অনস্বীকার্য৷ তাই করোনা-র প্রকোপে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ত্রিপুরায় আখাউড়া সীমান্তে বিএসএফ- বিজিবি যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিটিং রিট্রিট-র আয়োজন করেছে৷ অবশ্য, বাংলাদেশের জন্য আজ দ্বিগুন খুশির দিন৷ কারণ, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-র জন্ম শতবর্ষ উদযাপন করছে বাংলাদেশ৷ ফলে, ত্রিপুরা সীমান্তে বিটিং রিট্রিট উদযাপন করে বিজিবি ভীষণ খুশি৷

এমন অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে দাবি করেন বাংলাদেশ-র সরাইল-র আঞ্চলিক কমান্ডার এবিএম নৌরুজ আহসান৷
আজ বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ার-র ভারপ্রাপ্ত আইজি ডিপি সিং বলেন, বাংলাদেশ-র স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগরতলা-আখাউড়া সীমান্তে বিটিং রিট্রিট সমারোহের আয়োজন করা হয়েছে৷ বিজিবি-র সাথে যৌথ ভাবে ওই আয়োজন করা হয়েছে৷ তাঁর কথায়, বাংলাদেশের খুশির মুহুর্তে ভারতও অংশীদার হউক, সেই লক্ষ্যেই ওই আয়োজন করা হয়েছে৷ কারণ, করোনা-র প্রকোপে সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ ছিল৷ তিনি জানান, করোনা অতিমারির কারণে এখন থেকে সপ্তাহে দুই দিন সীমান্তে বিএসএফ-বিজিবি ওই অনুষ্ঠান করবে৷ তবে, কমান্ডার স্তরের বৈঠকে দিনক্ষণ স্থির হবে৷


এদিন বাংলাদেশ-র সরাইল-র আঞ্চলিক কমান্ডার এবিএম নৌরুজ আহসান বলেন, বিএসএফ-র সাথে বরাবরই বিজিবি-র ভাল সম্পর্ক রয়েছে৷ আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷ তাঁর কথায়, আজ বাংলাদেশের জন্য অত্যন্ত খুশির দিন৷
আজকের দিনে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল৷ তাতে, ভারত এবং ত্রিপুরার অবদান অনস্বীকার্য৷ তিনি বলেন, আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-র জন্ম শতবর্ষ পালন করছি৷ যা আমাদের খুশির পরিধি অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷ তিনি বলেন, করোনা-র কারণে সীমান্তে বিটিং রিট্রিট সমারোহ বন্ধ ছিল৷ কিন্ত, আজ দুই দেশের মানুষের অংশগ্রহণ-এ সাফ বোঝা যাচ্ছে এই উদ্যোগ সফল হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top