News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পূর্ণ বিলগ্নিকরণ করতে হবে এয়ার ইন্ডিয়াকে, নয়তো তালাবন্ধ, সিদ্ধান্ত কেন্দ্রের
Image

সম্পূর্ণ বিলগ্নিকরণ করতে হবে এয়ার ইন্ডিয়াকে, নয়তো তালাবন্ধ, সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি,২৭ মার্চ (হি.স.) : অংশীদারিতে নয়, সম্পূর্ণ বিলগ্নিকরণ করতে হবে এয়ার ইন্ডিয়াকে। নয়তো তালাবন্ধ করে দিতে হবে। এয়ার ইন্ডিয়া নিয়ে শনিবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কেন্দ্র। এয়ার ইন্ডিয়াকে ইতিমধ্যেই নিলামে তোলা হয়েছে। আগ্রহী ক্রেতাদের জন্য ৬৪ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। তার মধ্যেই দরপত্র জমা দিতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা এয়ার ইন্ডিয়া কেনায় আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে।


এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার সংবাদমাধ্যমে জানায় কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরি বলেন, ‘‘এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে দোলাচল একটাই, বিলগ্নিকরণ করা হবে নাকি একে বারে বন্ধ করে দেওয়া হবে। এয়ার ইন্ডিয়া প্রথম সারির সম্পদ, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু বাজারে প্রায় ৬০ হাজার কোটির দেনা। এই ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতেই হবে। এয়ার ইন্ডিয়া এ বার নতুন কারও হাতে যাওয়া উচিত।’’


দীর্ঘ দিন ধরেই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার অবস্থা টালমাটাল। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি সংস্থার হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তার পরেও কোনও ক্রেতা এয়ার ইন্ডিয়া নিয়ে আগ্রহ দেখায়নি। ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট অধিবেশন চলাকালীন এয়ার ইন্ডিয়ার আর্থিক পুনর্গঠনে ২ হাজার ২৬৮ কোটি টাকা বরাদ্দও করে কেন্দ্র।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top