News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোট : ইস্তাহারপ্রকাশ করল কংগ্রেস
Image

এডিসি ভোট : ইস্তাহারপ্রকাশ করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ সিপিআইএম এবং বিজেপি অপশাসনের পিছিয়ে গেছে জনজাতিরা৷ স্বশাসিত জেলা পরিষদ উন্নয়নের স্বার্থে সিপিআইএম এবং বিজেপি কেউ কাজ করছে না৷ তাই এ ডি সি উন্নয়নের স্বার্থে ভোট চাইছে প্রদেশ কংগ্রেস৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ইস্তাহার ঘোষণা দিয়ে এমনটাই বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ এডিসি এলাকার স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে আছে৷


তিনি বলেন, পরিষেবা সম্পূর্ণভাবে শূন্যের কোঠায় এসে পৌঁছেছে৷ মহাকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক নেই৷ কংগ্রেস এ ডি সি এলাকায় প্রতিষ্ঠিত হলে চিকিৎসা পরিষেবা আমূল পরিবর্তন আনবে৷ পানীয় জল এবং খাদ্যের অভাব রয়েছে এডিসি এলাকায়৷ পানীয় জল এবং খাদ্যের সুবন্দোবস্ত করবে কংগ্রেস৷ বিদ্যুৎ বিল বকেয়া এবং কৃষি ঋণ মুকুব করে দেবে কংগ্রেস৷ কারণ কংগ্রেস এখন পর্যন্ত যতগুলো রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি রাজ্যে কৃষিঋণ কৃষকদের স্বার্থে মুকুব করেছে সরকার৷ সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কংগ্রেস নেতা মানিক দেব৷

তিনি আরো বলেন, ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়া এবং অন্যান্য ভাষার প্রকৃতি মর্যাদা দেওয়ার দাবির দীর্ঘদিনের ছিল জনজাতি অংশের মানুষের৷ সে ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি ভাষা প্রকৃতি মর্যাদা দেওয়া হবে এবং ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ করে দেওয়া হবে৷ এবং খুমুলুঙে একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে৷ যাতে ক্রীড়া ক্ষেত্রে পিছিয়ে না থাকে জনজাতি অংশের মানুষ৷ একইভাবে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে বলে ঢালাও হারে প্রতিশ্রুতি দেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top