News Flash

  • Home
  • Uncategorized
  • ভোপালে ভেঙে পড়ল ছোট বিমান, গুরুতর আহত ৩ পাইলট
Image

ভোপালে ভেঙে পড়ল ছোট বিমান, গুরুতর আহত ৩ পাইলট

ভোপল, ২৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশে ভেঙে পড়ল একটি ছোট বিমান । শনিবার ভোপাল থেকে গুনা যাওয়ার পথে মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি । বিমানটিতে ছিলেন তিনজন পাইলট। তারা প্রত্যেকেই গুরুতর আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিমানটি ছিল একটি ছোট ট্রেনার বিমান। বিমানটিতে ছিলেন তিনজন পাইলট। এদের মধ্যে দুইজন ট্রেনি । শনিবার ভোপাল থেকে গুনা যাওয়ার পথে ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। শহরের বাইরে বিশানখেদি গ্রামে মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। বিমানটিতে থাকা তিনজন পাইলটই গুরুতর আহত। তাদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top