News Flash

  • Home
  • Uncategorized
  • বীরগঞ্জে নির্বাচনী সমাবেশ থেকে ফেরার পথে যান দুর্ঘটনায় ৪ বিজেপি কর্মীর মৃত্যু, আহত ২১
Image

বীরগঞ্জে নির্বাচনী সমাবেশ থেকে ফেরার পথে যান দুর্ঘটনায় ৪ বিজেপি কর্মীর মৃত্যু, আহত ২১

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ মার্চ৷৷ নতুনবাজার-এ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় চারজন বিজেপি কর্মী-র মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরো প্রায় ২১ জন৷ আহতদের অমরপুর এবং গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷


এ-বিষয়ে গোমতি জেলা শাসক টি কে দেবনাথ জানিয়েছেন, নতুনবাজার-অমরপুর সড়কে বীরগঞ্জ থানাধীন লাকড়ি বাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে একটি বুলেরু গাড়ি উল্টে যায়৷ ওই গাড়িতে ২৫ জন যাত্রী ছিলেন৷ চারজন-র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ তিনি বলেন, আহত-দের উদ্ধার প্রথমে অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্ত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৭ জনকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তিনি জানান, ওই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৩ জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন৷


ওই ঘটনা সম্পর্কে বিজেপি গোমতি জেলা সভাপতি বলেন, চালকের অসাবধানতার কারনেই ওই দুর্ঘটনা ঘটেছে৷ তাতে, চারজন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে৷ আহত-দের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপি প্রদেশ সভাপতি টেলিফোন-এ খোজ নিয়েছেন এবং নিহতের পরিবারের সহায়তার আশ্বাস দিয়েছেন৷


আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, অমরপুরে বিজেপির কার্যক্রম থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় ৪ জন কার্যকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় আমি গভীর শোকাহত৷ অনেক কার্যকর্তা আহতও হয়েছেন৷ আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ও আহতদের দ্রুত সুস্থতার জন্য মা ত্রিপুরাসুন্দরীর কাছে প্রার্থনা করি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top