News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বনধে ভালো প্রভাব পঞ্জাবে, আম্বালা-অমৃতসরে রেল অবরোধে ভোগান্তি
Image

ভারত বনধে ভালো প্রভাব পঞ্জাবে, আম্বালা-অমৃতসরে রেল অবরোধে ভোগান্তি

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দেশের অন্নদাতাদের আন্দোলন চলছেই। দেখতে দেখতে কৃষকদের আন্দোলন চার-মাস হয়ে গেল, এখনও কোনও সমাধানসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে শুক্রবার তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ‘ভারত বনধ’ পালন করল সংযুক্ত কিসান মোর্চা। ভারত বনধে মৃদু প্রভাব লক্ষ্য করা গিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। পঞ্জাব ও হরিয়ানার সবথেকে বেশি ভারত বনধ-এর প্রভাব লক্ষ্য করা গিয়েছে। পঞ্জাবের অমৃতসরে রেল অবরোধ করেছেন আন্দোলনরত কৃষকরা। আবার হরিয়ানার আম্বালায় জিটি রোড অবরুদ্ধ করার পাশাপাশি শাহপুরের কাছে রেললাইনে বসে ট্রেন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

শুক্রবার সকাল ছ’টা থেকে শুরু হার ‘ভারত বনধ’। এদিন সকালে গাজীপুর সীমানা (দিল্লি-উত্তর প্রদেশ), সিংঘু সীমানায় রাস্তা অবরুদ্ধ করেন কৃষকরা। রাস্তা অবরুদ্ধে করে গাজীপুর সীমানায় রাস্তার উপর বসে পড়েন কৃষকরা। কৃষকদের সমর্থন জানিয়ে পঞ্জাবে ‘ভারত বনধ’-এর সমর্থন জানান দুধ এবং সব্জি বিক্রেতারা, ফলে দুধ এবং সব্জি সরবরাহ এদিন বিঘ্নিত হয়েছে। আইনজীবীরাও কৃষকদের সমর্থন জানিয়েছেন। পঞ্জাবে এদিন রাস্তায় দেখা মেলেনি বেসরকারি বাসের। ভাটিন্ডা-চন্ডীগড় জাতীয় সড়ক অবরুদ্ধ করেন কৃষকরা। জিরাকপুরে ম্যাকডোনাল্ড পয়েন্টে অবরুদ্ধ করা হয় চন্ডীগড়-আম্বালা সড়ক। আম্বালায় রেল অবরোধের কারণে দীর্ঘ সময়ের জন্য দাঁড়িয়ে থাকে নিউদিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস।     

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top